আমরা যারা প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের সাথে জড়িত, তারা সবাই কমবেশি গিটহাব (GitHub) সম্পর্কে জানি। গিটহাব হলো একটি ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেভেলপাররা তাদের কোড ফ্রিতে হোস্ট করে রাখতে পারেন। পেশাদারদের পাশাপাশি যারা নতুন শিখছেন বা স্টুডেন্ট, তারাও তাদের প্রজেক্টের সোর্স কোড সংরক্ষণের জন্য এটি ব্যবহার করেন।
শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রামিং চর্চাকে আরও সহজ করতে গিটহাব একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে, যার নাম গিটহাব এডুকেশন (GitHub Education)। আজ আমরা জানবো এই প্রোগ্রামের অধীনে থাকা গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক (GitHub Student Developer Pack) সম্পর্কে।
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কী ?
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক হলো শিক্ষার্থীদের জন্য গিটহাবের একটি বিশেষ উপহার। এর মাধ্যমে একজন শিক্ষার্থী কয়েক হাজার ডলার সমমূল্যের সেরা সব ডেভেলপার টুলস এবং সার্ভিস একদম ফ্রিতে বা ডিসকাউন্টে ব্যবহার করতে পারেন। একজন শিক্ষার্থীর পক্ষে ডোমেইন, হোস্টিং বা দামি সব সফটওয়্যার কেনা সবসময় সম্ভব হয় না। তাদের এই যাত্রাকে সহজ করতেই গিটহাব গত কয়েক বছর ধরে এই সুবিধা দিয়ে আসছে।
এই প্যাকের উল্লেখযোগ্য কিছু সুবিধা
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকে শত শত টুলস থাকলেও সবচাইতে জনপ্রিয় কিছু সুবিধা নিচে দেওয়া হলো:
কিছু পার্টনার কোম্পানির নিজস্ব পলিসি থাকে। যেমন : Microsoft Azure পেতে হলে আপনার বয়স অবশ্যই ১৮+ হতে হবে (১৩-১৭ বছর বয়সীদের জন্য আলাদা সীমিত অফার আছে)। এছাড়া কিছু অফার দেশভেদে ভিন্ন হতে পারে। তাই কোনো অফার নেওয়ার আগে তাদের টার্মসগুলো একবার দেখে নেওয়া ভালো।
আপনার সুবিধার জন্য আমি এই প্যাকের প্রধান পার্টনার এবং তাদের অফারগুলোকে নিচে একটি টেবিল আকারে সাজিয়েছি:
| ক্যাটাগরি | পার্টনার ও সুবিধা |
| AI & কোডিং | GitHub Copilot (ফ্রি ইউজ), JetBrains (প্রফেশনাল IDE ফ্রি সাবস্ক্রিপশন), Bootstrap Studio (ফ্রি লাইসেন্স)। |
| ক্লাউড ও হোস্টিং | Microsoft Azure ($100 ক্রেডিট), DigitalOcean ($100 ক্রেডিট), Heroku ($13/মাস ক্রেডিট – ২৪ মাস), MongoDB ($50 ক্রেডিট + ফ্রি সার্টিফিকেট)। |
| কোর্স ও লার্নিং | Educative (৬ মাস ফ্রি), FrontendMasters (৬ মাস), Codedex (৬ মাস), AlgoExpert (২০টি কোশ্চেন ফ্রি)। |
| ডোমেইন ও ডিরেক্টরি | Namecheap (.me ডোমেইন + SSL), Name.com (.live ডোমেইন), .TECH Domains (১টি ডোমেইন ফ্রি ১ বছর)। |
| ডিজাইন ও রিসোর্স | Canva Pro (১ বছর), Icons8 (৩ মাস), IconScout (প্রতি মাসে ৬০টি প্রিমিয়াম আইকন)। |
| টুলস ও ইউটিলিটি | Termius (প্রিমিয়াম এক্সেস), 1Password (১ বছর ফ্রি), GitKraken (৬ মাস প্রো এক্সেস), Notion (এডুকেশন প্লাস প্ল্যান)। |
| মার্কেটিং ও ইমেইল | Mailgun (২০,০০০ ইমেইল ফ্রি/মাস), Typeform (১ বছর প্রফেশনাল প্ল্যান)। |
Get all the list here : https://github.com/github-education-resources/Student-Developer-Pack-Current-Partners-FAQ
আবেদনের জন্য যা যা প্রয়োজন
১. একটি গিটহাব অ্যাকাউন্ট।
২. আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড বা লেটেস্ট রেজাল্ট শিট/এডমিট কার্ড।
৩. আইডি কার্ডে যেন বর্তমান বছরের মেয়াদ বা তারিখ স্পষ্টভাবে লেখা থাকে।
প্রো টিপ: আপনার যদি প্রতিষ্ঠানের দেওয়া অফিশিয়াল ইমেইল (যেমন:
@university.edu.bd) থাকে, তবে সেটি ব্যবহার করলে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা ১০০% বেড়ে যায়।
কিভাবে আবেদন করবেন? (ভিডিও গাইড)
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকে আবেদন করার প্রসেসটি আমি খুব সহজভাবে একটি ভিডিওতে দেখিয়েছি। কারণ টেক্সট পড়ে অনেক সময় সঠিক নিয়ম বোঝা কঠিন হতে পারে। বিশেষ করে ছবি তোলার সময় এবং লোকেশন ভেরিফিকেশনের সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হয়, তা জানতে নিচের ভিডিওটি দেখুন।
গিটহাব স্টুডেন্ট প্যাক পাওয়ার কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল:
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক একজন শিক্ষার্থীর ক্যারিয়ারের জন্য গেম-চেঞ্জার হতে পারে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আজই এটি অ্যাক্টিভেট করে নিন। এই প্যাকটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।

