চাকরির বাজারে প্রতিযোগিতা এখন আকাশচুম্বী। একটি পদের বিপরীতে যখন শত শত আবেদন জমা পড়ে, তখন একজন রিক্রুটার বা HR-এর পক্ষে প্রতিটি সিভি খুঁটিয়ে পড়া অসম্ভব হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, একজন রিক্রুটার একটি সিভির ওপর গড়ে মাত্র ৬ থেকে ৭ সেকেন্ড চোখ বুলিয়ে সিদ্ধান্ত নেন যে প্রার্থী পরবর্তী ধাপের জন্য যোগ্য কি না।
আপনি যদি যোগ্য হওয়া সত্ত্বেও ইন্টারভিউ কল না পান, তবে সমস্যাটি হয়তো আপনার স্কিলে নয়, বরং আপনার সিভির উপস্থাপনায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ‘CV War’ জয় করা যায়।

ধাপ ১ : আপনার CV কি ATS ফ্রেন্ডলি ?
বড় কোম্পানিগুলো এখন ফিজিক্যালি HR এর কাছে যাওয়ার আগে ATS (Applicant Tracking System) নামক সফটওয়্যার দিয়ে সিভি ফিল্টার করে। জব ডেসক্রিপশন (JD) অনুযায়ী শুরুতেই HR কিছু Keywords এবং Criteria ঠিক করে নেন।
রিয়েলিটি চেক হলো, প্রায় ৭৫% সিভি কোনো মানুষের চোখে পড়ার আগেই ATS (Applicant Tracking System) নামক সফটওয়্যার দ্বারা রিজেক্ট হয়ে যায়। বর্তমানে ফরচুন ৫০০ কোম্পানির ৯৯% এবং বড়/মাঝারি মানের কোম্পানিগুলোর প্রায় ৭৫% এখন ATS (Applicant Tracking System) ব্যবহার করে।
কীভাবে আপনার CV-কে ATS Friendly তৈরি করবেন ?
- জব ডেসক্রিপশন (JD) ভালো করে পড়ে সেখানে চাওয়া নির্দিষ্ট স্কিলগুলো সিভিতে যোগ করুন। রিক্রুটাররা সাধারণত JD-এর সাথে সামঞ্জস্যপূর্ণ কী-ওয়ার্ড দিয়েই সার্চ করেন।
- সবসময় .docx বা PDF ফরম্যাট ব্যবহার করুন। তবে মনে রাখবেন, কিছু পুরনো ATS সিস্টেম PDF ফাইল ঠিকমতো পড়তে পারে না ; তাই জবে নির্দিষ্ট করে বলা না থাকলে .docx ফরম্যাটটি সবচেয়ে নিরাপদ।
- কী-ওয়ার্ড ব্যবহারের সময় পূর্ণরূপ এবং ছোট রূপ, উভয়ই লিখুন।
যেমন: “Search Engine Optimization (SEO)”। এতে করে রিক্রুটার যেভাবেই সার্চ করুক না কেন, আপনার সিভিটি তালিকায় আসবে। - সিভির Header বা Footer সেকশনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য (যেমন: ফোন নম্বর বা ইমেল) দেবেন না। অনেক ATS সিস্টেম এই সেকশনগুলোর তথ্য পড়তে পারে না।
- হেডিং নিয়ে খুব বেশি সৃজনশীল হওয়ার দরকার নেই। “Work Experience” বা “Education”-এর মতো প্রচলিত শব্দ ব্যবহার করুন।
“Where I’ve Worked” টাইপ হেডিং ATS-কে বিভ্রান্ত করতে পারে। - জটিল গ্রাফিক্স, লোগো বা টেবিল ব্যবহার করবেন না, কারণ অনেক ATS এগুলো পড়তে পারে না এবং তথ্যগুলো ‘Garbage’ হিসেবে দেখায়।
- সিঙ্গেল কলামের পরিষ্কার লেআউট ব্যবহার করুন। স্ট্যান্ডার্ড ফন্ট যেমন Arial, Helvetica (10–12 pt) বা Calibri ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
ধাপ ২ : ৬ সেকেন্ডে রিক্রুটার কী দেখেন ? (The Human Eye Review)
Ladders-এর একটি বিখ্যাত ‘Eye-tracking’ গবেষণায় দেখা গেছে, রিক্রুটাররা তাদের ৮০% সময় সিভির নিচের ৬টি তথ্য খুঁজতে ব্যয় করেন:
- নাম
- বর্তমান কোম্পানি ও পদবী
- আগের কোম্পানি ও পদবী
- শুরু এবং শেষ করার তারিখ
- শিক্ষাগত যোগ্যতা
Pro Tip: আপনার লেটেস্ট কাজ সবার উপরে রাখতে Reverse-Chronological Format ব্যবহার করুন, কারণ রিক্রুটাররা এটাই সবার আগে দেখতে চান।
Fresher/Student (Skills-First) ATS-Friendly Resume Template
Download guide: Fresher/Student (Skills-First) ATS-Friendly Resume Template
Experienced (Chronological) ATS-Friendly Resume, CV Template
Download guide: Experienced (Chronological) ATS-Friendly Resume Template
ধাপ ৩: অর্জনকে সংখ্যায় প্রকাশ করুন (Power of Numbers)
যদি আপনার সিভি প্রাথমিক ৬ সেকেন্ডের পরীক্ষায় পাস করে, তখন HR খুঁটিয়ে দেখেন আপনি আগের কোম্পানিতে কী ভ্যালু অ্যাড করেছেন। গবেষণায় দেখা গেছে, যেসব সিভিতে সংখ্যা বা ডাটা (যেমন: “সেলস ২০% বৃদ্ধি করেছি”) থাকে, তাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা ৪০% পর্যন্ত বেড়ে যায়।
আপনার করণীয়:
শুধু দায়িত্বের তালিকা না লিখে ফলাফল দেখান।
উদাহরণ:
“টিম ম্যানেজ করেছি” না লিখে লিখুন “১০ সদস্যের একটি ডেভেলপার টিম পরিচালনা করে প্রজেক্ট ডেলিভারি ১৫% দ্রুত করেছি।” সংখ্যা ব্যবহার করলে আপনার সাফল্যের বিশ্বাসযোগ্যতা ৪০% পর্যন্ত বেড়ে যায়।
ধাপ ৪: যা আপনার সিভিকে সরাসরি রিজেক্ট করাবে (Red Flags)
প্রায় ৮০% রিক্রুটার সিভিতে সাধারণ কিছু ভুল দেখলে সেটি সরাসরি বাতিল করে দেন। যেমন –
- টাইপো ও বানান ভুল করা যাবে না, এটি আপনার দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ করে।
- coolboyBD@gmail.com-এর বদলে নিজের নাম সংবলিত ফরমাল ইমেল ব্যবহার করুন। প্রয়োজনে নামের আগে connect. বা reach. যোগ করতে পারেন।
- বড় প্যারাগ্রাফ এড়িয়ে বুলেট পয়েন্ট ব্যবহার করুন যাতে দ্রুত পড়া সহজ হয়।
- চ্যাটজিপিটি দিয়ে হুবহু কপি করা ক্লিশে শব্দ (যেমন: “Team player”, “Hard worker”) এড়িয়ে নিজের প্রকৃত অর্জন লিখুন।
- চাকরির আবেদন করা মানে শুধু একটি ফাইল পাঠানো নয়, এটি আপনার একটি “ফাস্ট ইমপ্রেশন”। ওপরের পরিসংখ্যানগুলো মাথায় রেখে সিভি সাজালে আপনি সেই ৬-৭ সেকেন্ডের পরীক্ষায় টিকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
সিভির আদর্শ দৈর্ঘ্য কত ?
উত্তর: ফ্রেশার বা ৩ বছরের কম অভিজ্ঞদের জন্য ১ পেজ এবং অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ২ পেজ।
আমি কি সিভিতে গ্রাফিক্স ব্যবহার করতে পারব ?
উত্তর: না করাই ভালো। জটিল ডিজাইন বা গ্রাফিক্স ATS-এর ডাটা সংগ্রহের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আপনার তথ্যগুলো অগোছালো হয়ে যায়।
সিভিতে কি ছবি দেওয়া জরুরি ?
উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে না। ছবি দিলে সিভির সাইজ বাড়ে এবং এটি ATS-ফ্রেন্ডলি হয় না। এছাড়া রিক্রুটারদের অবচেতন পক্ষপাতিত্ব (Bias) এড়াতে ছবি না দেওয়াই বুদ্ধিমানের কাজ।
সিভির বুলেট পয়েন্ট কেমন হওয়া উচিত ?
উত্তর: সাধারণ বৃত্তাকার বা বর্গাকার বুলেট পয়েন্ট ব্যবহার করুন। ফ্যান্সি আইকন বা বিশেষ ক্যারেক্টার ATS পড়তে পারে না।
প্রশ্ন: সিভির ফাইল ফরম্যাট কি PDF হওয়া উচিত নাকি Word (.docx) ?
উত্তর: সাধারণত .docx ফরম্যাটটি ATS-এর জন্য সবচেয়ে বেশি নিরাপদ কারণ কিছু পুরনো ATS সিস্টেম PDF ফাইল ঠিকমতো পড়তে পারে না। তবে যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো ফরম্যাটের কথা বলা না থাকে, তবে আপনি PDF ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন .docx ফরম্যাটটি ডিজিটাল স্ক্রিনিংয়ে সবচেয়ে ভালো পারফর্ম করে।
প্রশ্ন: আমি কি সিভির Header বা Footer সেকশনে আমার কন্টাক্ট ইনফো দিতে পারি ?
উত্তর: না, এটি এড়িয়ে চলাই ভালো। অনেক ATS সিস্টেম সিভির Header বা Footer সেকশনে থাকা তথ্যগুলো পড়তে পারে না, ফলে আপনার ফোন নম্বর বা ইমেইল রিক্রুটারের ডাটাবেজে জমা না হওয়ার ঝুঁকি থাকে।
প্রশ্ন: আমি কি সিভিতে সংক্ষিপ্ত রূপ (Acronyms) ব্যবহার করতে পারব ?
উত্তর: হ্যাঁ, তবে বুদ্ধিমানের কাজ হলো সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ—উভয়ই ব্যবহার করা। যেমন: “Search Engine Optimization (SEO)” এভাবে লিখলে রিক্রুটার যেভাবেই সার্চ করুক না কেন, আপনার সিভিটি তালিকায় আসার সম্ভাবনা বেড়ে যায়।
প্রশ্ন: সিভির সেকশনগুলোর নাম কি খুব ইউনিক বা স্টাইলিশ হওয়া উচিত ?
উত্তর: একদমই না। সিভিতে সবসময় প্রচলিত হেডিং যেমন “Work Experience”, “Education”, বা “Skills” ব্যবহার করা উচিত। “Where I’ve Worked” বা “My Journey”-এর মতো অপ্রচলিত শব্দগুলো ATS সফটওয়্যারকে বিভ্রান্ত করতে পারে।
প্রশ্ন: সিভিতে কি সব স্কিল বা কাজের অভিজ্ঞতা দেওয়া জরুরি ?
উত্তর: না, বরং আপনার সিভিটি জব ডেসক্রিপশনের (JD) সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া বেশি জরুরি। রিক্রুটাররা সাধারণত JD-তে থাকা নির্দিষ্ট কী-ওয়ার্ডগুলো দিয়েই ক্যান্ডিডেট সার্চ করেন, তাই অপ্রাসঙ্গিক তথ্য বাদ দিয়ে প্রাসঙ্গিক স্কিলগুলোতে ফোকাস করুন।
প্রশ্ন: সিভির দৈর্ঘ্য (Length) সর্বোচ্চ কত হওয়া উচিত ?
উত্তর: ফ্রেশার বা ৩ বছরের কম অভিজ্ঞদের জন্য ১ পেজ এবং অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ২ পেজ হওয়া আদর্শ। অতিরিক্ত বড় সিভি রিক্রুটারদের সেই ৭.৪ সেকেন্ডের মনোযোগ নষ্ট করতে পারে।
প্রশ্ন: আমি কি সিভিতে গ্রাফ, চার্ট বা লোগো ব্যবহার করতে পারব ?
উত্তর: না করাই ভালো। এই ধরনের ভিজ্যুয়াল এলিমেন্টগুলো দেখতে সুন্দর হলেও ATS এগুলো পড়তে গিয়ে সিভির ডাটা ওলটপালট করে ফেলতে পারে, যা আপনার সিভি বাতিলের কারণ হতে পারে।